বাংলাদেশের পোশাকশিল্প আজ একইসাথে দুই ধরনের বৈশ্বিক বাজারের জন্য গার্মেন্টস তৈরি করছে। একদিকে H&M, Walmart, Target ও Kmart-এর মতো ফাস্ট ফ্যাশন ও গণবাজারভিত্তিক প্রতিষ্ঠানের জন্য কমদামি, দ্রুত উৎপাদিত, কম নিয়ম নীতি মেনে চলা ফ্যাসিলিটিতে অধিক পরিমাণের গার্মেন্টস তৈরি হয়, যেখানে মূল গুরুত্ব থাকে স্বল্প খরচ, দ্রুত সরবরাহ ও চলতি ট্রেন্ডের উপর। অন্যদিকে Marks & Spencer, Ralph Lauren, Tommy Hilfiger ও G-Star RAW-এর মতো মধ্যম ও উন্নতমানের ব্র্যান্ডের জন্য তুলনামূলক বেশি দামে ঘন কাপড়, উন্নত সেলাই, ভালো ফিট, অপেক্ষাকৃত বেশি নিয়ম নীতি মেনে চলা কারখানা ও গার্মেন্টসে দীর্ঘস্থায়ী মানসম্পন্ন গার্মেন্টসও বাংলাদেশেই তৈরি হয়। অর্থাৎ একই দেশ একদিকে স্বল্পমূল্যের কম রেগুলেশনে তৈরি পোশাকউৎপাদনের কেন্দ্র, অন্যদিকে ধীরে ধীরে উচ্চমূল্য সংযোজিত পোশাক উৎপাদনের দিকেও বাংলাদেশ অগ্রসর হচ্ছে।