"এমন একটি প্রযুক্তি রয়েছে, যা মানুষের dating life এ কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে জড়িত সব স্মৃতি সম্পূর্ণভাবে মুছে দিতে সক্ষম। তবে এই প্রক্রিয়াটি শুরু করার আগে, সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই মানুষের সঙ্গে তার সম্পর্কের সম্পূর্ণ ইতিহাস এবং কেন সে এই স্মৃতিগুলো ভুলে যেতে চায়, তা বিস্তারিতভাবে record করতে হয়।
সম্প্রতি, আপনি (X) এমন একজন অসাধারণ মানুষের সঙ্গে ডেটিং শুরু করেছেন, যার সঙ্গে আপনি এক গভীর সংযোগ (deep connection) অনুভব করছেন (যা আপনি আগে কখনো কারও সঙ্গে অনুভব করেননি।) হঠাৎ করে, আপনাদের দুজনের কাছেই একটি recording আসে, যা আপনাকে পূর্বের সকল স্মৃতি আবার অনুভব করার সু্যোগ দেয়। যেখানে প্রকাশ পায় যে অতীতে আপনারা দুজন একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং পরবর্তীতে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পরস্পরের স্মৃতি মুছে ফেলেছিলেন।
এই recording এ সম্পর্কের মধুর (sweet) এবং বেদনাদায়ক (painful) দু ধরনের স্মৃতিই অন্তর্ভুক্ত রয়েছে।"